কক্সবাজারের টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্য স্থান এবং অপহরণপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
সোমবার (২৭ জুলাই) সকালে তিনি সরেজমিনে স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ ফাঁড়ি স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাঈদ, উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন, প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমানসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং অপহরণপ্রবণ এলাকায় জননিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।