• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সন্ত্রাসী নিজামুদ্দিনের মূল গডফাদার কে?দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক পরিচালনা:অপু আবুল হাসানের নাম! নিজামুদ্দিনের পেছনে আসল মাফিয়া কারা, সত্য উন্মোচন করলেন প্রবাসী আরমান তদন্তের মুখোমুখি ভুয়া সাংবাদিক নিজামউদ্দিন: বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য! ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে স্থগিত ইরান হামলা আলোচনায় অগ্রগতির দাবিতে নতুন কূটনৈতিক মোড় ঝালকাঠিতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক, বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাংবাদিকতা নাকি প্রতারণার ফাঁদ? কমলগঞ্জে নিজামুদ্দিনের বহুমুখী অপকর্মের খতিয়ান বরিশালে সেতুর নিচে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। জ্বালানি তেল সংকট গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে রাতভর ভিড় বিছানায় পড়ে ছিল দম্পতির মরদেহ

ঝালকাঠিতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক, বিনাশ্রম কারাদণ্ড

আরিফুর রহমান / ৮৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

ঝালকাঠির রাজাপুরে কাদা-মাটির দুর্গম পথ পেরিয়ে তিন ঘণ্টার এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ​রোববার রাত ৯:৩২ ঘটিকায় উপজেলার দক্ষিণ চাড়াখালী এলাকার হেমায়েত খন্দকারের একটি পরিত্যক্ত বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চাড়াখালী এলাকার ১ নম্বর ওয়ার্ডের ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালায় যৌথ দল। দুর্গম এলাকা হওয়ায় কাদা-মাটির পথ পেরিয়ে পৌঁছাতে পুলিশ ও প্রশাসনের তিন ঘণ্টার মতো দীর্ঘ অভিযান পরিচালনা করতে হয়। পরে ঘটনাস্থল থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

​আটককৃতরা হলেন— ওই এলাকার দুলাল ফরাজীর ছেলে নয়ন ফরাজী (২৮) এবং মন্টু দারিয়ার ছেলে দীপক দারিয়া।

​আটকের পর রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়ন ফরাজীকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা জরিমানা প্রদান করেন। অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজিব অপর আসাম দীপক দারিয়াকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড অনাদায়ে দণ্ড প্রদান করেন।

​অভিযান শেষে সাজাপ্রাপ্ত আসামিদের থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজাপুর উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd