• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সন্ত্রাসী নিজামুদ্দিনের মূল গডফাদার কে?দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক পরিচালনা:অপু আবুল হাসানের নাম! নিজামুদ্দিনের পেছনে আসল মাফিয়া কারা, সত্য উন্মোচন করলেন প্রবাসী আরমান তদন্তের মুখোমুখি ভুয়া সাংবাদিক নিজামউদ্দিন: বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য! ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে স্থগিত ইরান হামলা আলোচনায় অগ্রগতির দাবিতে নতুন কূটনৈতিক মোড় ঝালকাঠিতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক, বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাংবাদিকতা নাকি প্রতারণার ফাঁদ? কমলগঞ্জে নিজামুদ্দিনের বহুমুখী অপকর্মের খতিয়ান বরিশালে সেতুর নিচে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। জ্বালানি তেল সংকট গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে রাতভর ভিড় বিছানায় পড়ে ছিল দম্পতির মরদেহ

মুন্সীগঞ্জে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ২৯৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার ঘটনায় মূল অভিযুক্ত সাজিদ মুন্সী গ্রেফতার!!

 

এস এম নাসির উদ্দিন | মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার অভিযোগে দায়ের করা মামলার মূল অভিযুক্ত সাজিদ মুন্সীকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের মহিউদ্দিনের ছেলে সাজিদ মুন্সী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ করে আসছিল। একপর্যায়ে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সাজিদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

 

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার গজারিয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার (৬ জুলাই) রাত প্রায় ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় নয়াকান্দি এলাকা থেকে সাজিদ মুন্সীকে গ্রেপ্তার করে।

 

গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাব্বির হোসেন জানান, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd