• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সন্ত্রাসী নিজামুদ্দিনের মূল গডফাদার কে?দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক পরিচালনা:অপু আবুল হাসানের নাম! নিজামুদ্দিনের পেছনে আসল মাফিয়া কারা, সত্য উন্মোচন করলেন প্রবাসী আরমান তদন্তের মুখোমুখি ভুয়া সাংবাদিক নিজামউদ্দিন: বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য! ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে স্থগিত ইরান হামলা আলোচনায় অগ্রগতির দাবিতে নতুন কূটনৈতিক মোড় ঝালকাঠিতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক, বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাংবাদিকতা নাকি প্রতারণার ফাঁদ? কমলগঞ্জে নিজামুদ্দিনের বহুমুখী অপকর্মের খতিয়ান বরিশালে সেতুর নিচে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। জ্বালানি তেল সংকট গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে রাতভর ভিড় বিছানায় পড়ে ছিল দম্পতির মরদেহ

বিছানায় পড়ে ছিল দম্পতির মরদেহ

Staff reporter / ২১৮ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

রাজশাহীর বাঘা উপজেলায় ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রাম ঘটনাটি ঘটে।খবর পেয়ে বাঘা থানা পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

 

মৃতরা হলেন আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে পরিবারের সদস্যরা মনিরুল ইসলাম ও তার স্ত্রীকে ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সন্দেহ হওয়ায় পাশের একটি কক্ষের তালা ভেঙে ঘরটিতে ঢুকে বিছানায় তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা।

 

বাঘা থানার ওসি মো. সেরাজুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যায়নি। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

 

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd