• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মৌলভীবাজারে ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের বার্ষিক সাধারণ সভা ও নতুন আংশিক কমিটি গঠন ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে স্থগিত ইরান হামলা আলোচনায় অগ্রগতির দাবিতে নতুন কূটনৈতিক মোড় ঝালকাঠিতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক, বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক বরিশালে সেতুর নিচে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। জ্বালানি তেল সংকট গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে রাতভর ভিড় বিছানায় পড়ে ছিল দম্পতির মরদেহ টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চাকরি গেল নারী প্রশিক্ষকের সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের ঘনিষ্ঠজন এখন বিএনপির নতুন কমিটির সদস্য!

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর কয়েকদিন বিরতি নিয়ে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প শুরু হবে ২০ আগস্ট থেকে, এবার ভেন্যু সিলেট।

এশিয়া কাপের আগে এ সিরিজটি শুধু প্রস্তুতির একটি মঞ্চই নয়, বরং খেলোয়াড়দের ফর্ম যাচাই ও চূড়ান্ত স্কোয়াড নির্ধারণের দিক থেকেও হবে গুরুত্বপূর্ণ। দেশি কন্ডিশনে আত্মবিশ্বাস গড়ে তুলতে এই সিরিজে ভালো পারফরম্যান্সই হতে পারে মূল প্রতিযোগিতার পূর্বাভাস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd