• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বরিশালে সেতুর নিচে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। জ্বালানি তেল সংকট গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে রাতভর ভিড় বিছানায় পড়ে ছিল দম্পতির মরদেহ টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চাকরি গেল নারী প্রশিক্ষকের সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের ঘনিষ্ঠজন এখন বিএনপির নতুন কমিটির সদস্য! মুন্সীগঞ্জে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক স্ত্রীকে হত্যা করে উঠানে পুঁতে রাখলেন স্বামী, ২০ দিন পর বেরিয়ে এলো ভয়ংকর সত্য নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক

রাজশাহী প্রতিনিধি / ৭২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানসহ একই পরিবারের চারজনকে আটক করা হয়।

 

রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে পৌর এলাকার রেহাইচর ফুলকুড়ি স্কুল সংলগ্ন এলাকায় আব্দুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাড়ি থেকে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা প্রায় ২ কেজি ৭০০ গ্রাম হেরোইন এবং মাদক প্যাকেজিংয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।অভিযানকালে বাড়ির মালিক আব্দুর রহমান, তার স্ত্রী এবং তাদের দুই ছেলেকে আটক করা হয়।

 

বিকেল সাড়ে ৪টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

 

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd