• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সন্ত্রাসী নিজামুদ্দিনের মূল গডফাদার কে?দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক পরিচালনা:অপু আবুল হাসানের নাম! নিজামুদ্দিনের পেছনে আসল মাফিয়া কারা, সত্য উন্মোচন করলেন প্রবাসী আরমান তদন্তের মুখোমুখি ভুয়া সাংবাদিক নিজামউদ্দিন: বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য! ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে স্থগিত ইরান হামলা আলোচনায় অগ্রগতির দাবিতে নতুন কূটনৈতিক মোড় ঝালকাঠিতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক, বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাংবাদিকতা নাকি প্রতারণার ফাঁদ? কমলগঞ্জে নিজামুদ্দিনের বহুমুখী অপকর্মের খতিয়ান বরিশালে সেতুর নিচে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। জ্বালানি তেল সংকট গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে রাতভর ভিড় বিছানায় পড়ে ছিল দম্পতির মরদেহ

সন্ত্রাসী নিজামুদ্দিনের মূল গডফাদার কে?দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক পরিচালনা:অপু আবুল হাসানের নাম!

রনি তোফাজ্জল আহমেদ : Staff Reporter / ৮৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন সক্রিয় কর্মী জরীফ হোসেন জাহিদ অতি সম্প্রতি ফেসবুকে সরাসরি সম্প্রচারের (লাইভ ভিডিও) মাধ্যমে বলরামপুর পীরের বাড়ির সংলগ্ন একটি বিতর্কিত কবরস্থান নিয়ে অনুসন্ধানী তথ্য তুলে ধরেন। উক্ত ভিডিও চিত্রে তিনি স্থানীয় এলাকাবাসীর যৌথ মতামতের ভিত্তিতে প্রকাশ করেন যে, উক্ত কবরস্থানটি সার্বজনীন ও গ্রামবাসীদের ব্যবহারের জন্য নির্ধারিত হলেও সেখানে একটি নির্দিষ্ট পরিবারের নাম ব্যবহার করে “পারিবারিক কবরস্থান” লিখে রাখা হয়েছে। এলাকাবাসীর যৌথ দাবির প্রেক্ষিতে তিনি অবিলম্বে এই নামফলক পরিবর্তন করে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

​তবে এই যুক্তিসঙ্গত সামাজিক আহ্বানের পরেই নেমে আসে চরম বিপত্তি। অনুসন্ধানে জানা যায়, সামাজিক মাধ্যমে এই বক্তব্য প্রচারের পরপরই অত্র এলাকার আলোচিত বিতর্কিত ব্যক্তিত্ব ও অপরাধ চক্রের নিয়ন্ত্রক অপু আবুল হাসানের পক্ষ থেকে এক কঠোর হুমকি প্রদান করা হয়। চরম মানসিক চাপ ও হুমকির মুখে পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্ট ও ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন জরীফ হোসেন জাহিদ। এই ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনার অনুসন্ধানে এই অপু আবুল হাসান সম্পর্কে বহু আন্তর্জাতিক ও স্থানীয় অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সামনে এসেছে। বিশ্বস্ত সূত্রের তথ্যমতে, উক্ত ব্যক্তি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। তবে বিদেশে অবস্থান করলেও তিনি নিজ দেশ বাংলাদেশে গড়ে তুলেছেন এক বিশাল অপরাধের সাম্রাজ্য। প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার কৌশলগত যোগাযোগকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি দেশে এক ভয়াবহ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

বিগত সংসদ নির্বাচনের সময় আহমেদ রিয়াজের বিরুদ্ধে মামলা করানো এবং ফোনে হুমকি-ধামকি দেওয়ার মতো ঘটনাও উল্লেখ করা হয়।

মানব দিগন্তসহ কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে যে অপু আবুল হাসান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর সঙ্গে যুক্ত। তার সঙ্গে সাবেক আওয়ামী লীগ নেতা শেখ সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠতা এবং সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী ও বিএনপির কিছু নেতার সঙ্গে দেখা যাওয়ার কথাও উল্লেখ করা হয়। অনেকেই মনে করেন তার প্রভাবের মূল উৎস এই সংযোগ।সংবাদ মাধ্যম দৈনিক মানব দিগন্ত-এর হাতে আসা একাধিক গোপন তথ্যে জানা যায়, এই ব্যক্তির ক্ষমতার পেছনের মূল শক্তি হিসেবে বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্রীয় মাধ্যম ও রাজনৈতিক সংযোগ ব্যবহৃত হয়েছে। শেখ হাসিনার শাসনমালে আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা শেখ সেলিম এমপির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে তার ব্যাপক প্রভাব ছিল। তবে পটপরিবর্তনের সাথে সাথেই অত্যন্ত চতুরতার সাথে তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। বর্তমানে জামায়াত নেতা এহসান মাহমুদ জুবায়ের এবং বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সাতচু সহ বিভিন্ন দলের নীতি নির্ধারণী নেতাদের সাথে তাকে যোগাযোগ বজায় রাখতে দেখা যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এই ধরনের দ্রুত দলবদল ও প্রভাব বিস্তারের নেপথ্যে শক্তিশালী গোয়েন্দা লিংকআপের কথা জোর গুঞ্জন রয়েছে।অনলাইন সংবাদ মাধ্যমকে হাতিয়ার করে চাঁদাবাজির এক নতুন পথ উন্মোচন করেছে এই চক্রটি। জানা গেছে, তালহা মাহতাব সুমের এবং এমদাদুর রহমান মাহবুবকে সাথে নিয়ে তিনি “নিউজ বিডি ২৪” নামের একটি অনলাইন পোর্টাল পরিচালনা করছেন। এই মাধ্যমটি ব্যবহার করে এলাকার সম্মানিত ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও বানোয়াট প্রতিবেদন প্রকাশের ভয় দেখিয়ে বড় অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই চক্রটির অপতৎপরতায় স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ আজ অতিষ্ঠ। এলাকাবাসী অবিলম্বে এই সংঘবদ্ধ অপরাধ চক্রের মুখোশ উন্মোচন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd